জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪২ পিএম

জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী

ফাইল ফটো

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় কার্যালয়টি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার দুপুরে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা জাসদ কার্যালয়ে গোপন বৈঠকে অংশ নিচ্ছিলেন।ডিএমপির একটি সূত্র জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গুলিস্তান এলাকা থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। বিকেল পৌনে ৪টা পর্যন্ত জাসদের প্রধান কার্যালয় ঘেরাও করে পুলিশের অভিযান চলছিল।

Link copied!