উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে দীর্ঘ ১৫ বছর রূপগঞ্জের কাঞ্চনে শীতলক্ষ্যা নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগীতা। নৌকা বাইচ দেখতে নদীর দুইপাড়ে লাখো মানুষের ভীড়। বাহারী রংয়ের পোশাক পড়ে বিভিন্ন নৌকার মাঝিদের অংশ গ্রহন প্রতিযোগীতাকে করেছে প্রানবন্ত। দীর্ঘদিন পর এ আয়োজন হওয়াও আগত দর্শনার্থীরা এ আয়োজক কমিটিকে জানিয়েছেন সাধুবাদ। ভবিষ্যতে যেন এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয় এ দাবী করেছেন তারা। আর এ গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে আগামীতেও এ আয়োজন করবেন বলে জানান খেলার আয়োজক।
ঢোলের বাড়ি আর কাঁসার তালে তালে শীতলক্ষ্যার বুকে আছড়ে পড়ছে বৈঠার শব্দ। নদীর দুই কূলে উল্লাস আর করতালি। দীর্ঘ ১৫ পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে আবারও ফিরে এসেছে ঐতিহ্যবাহী নৌকা বাইচের চিরচেনা এই আবহ রূপ। কাঞ্চন পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতাকর কেন্দ্র করে শীতলক্ষ্যচ নদীর পূর্বপাড় গোটা কাঞ্চন পৌর এলাকা জুড়ে নেমেছে উৎসবের ঢল। আশেপাশের গ্রামগুলো থেকে বিভিন্ন বয়সী লাখো উৎসুক নারী, পুরুষ ও শিশুর সমাগমে শীতলক্ষ্যার দুই তীর যেন রূপ নেয় মিলন মেলায়।
অনেকেই নৌকা, ইঞ্জিনচালিত ট্রলার কিংবা কাঞ্চন ব্রিজের ওপর দাঁড়িয়ে গান বাজিয়ে উৎসব উপভোগ করেন। অনেকে তারা তাদের নিজের পছন্দের নৌকা যেন বিজয়ী হয় সেজন্য দেন উৎসাহ। এবারের নৌকা বাইচে স্থানীয়সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ১৭ টি নৌকা অংশ গ্রহণ করেছে। দুই ভাগে বিভক্ত করে খেলাটি চালানো হয়। এক গ্রুপে ০৮ ছিপ নৌকা আরেক গ্রুপে ৯ টি কোসা নৌকা অংশ গ্রহন করেন। এতে ছিপ নৌকায় বিজয়ী হয় মামা ভাগিনা- কেরাবো, ২য় হয় শেখ খোকন-দাসেরকান্দি ও ৩য় হয় এফএনএফ ওয়েলফেরার সোসাইটি- কাঞ্চন। অপরদিকে কোসা নৌকা প্রতিযোগীতায় বিজয়ী হয় সোহেল রানা- কলাতলি, ২য় হয় সাথী-কালাদী ও ৩য় হয় রাসেল এক্সপ্রেস- ছাত্রদল।
পরে বিজয়ী ও রানার্স আপের মাঝে পুরষ্কার বিতরণ করেন। বিজয়কে মোটরসাইকেল, ফ্রিজ উপহার দেয়া হয়। নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, খেলার আয়োজক কাঞ্চন পৌর বিএনপির সাধারন সম্পাদক মফিকুল ইসলাম খান সহ অনেকে।

আপনার মতামত লিখুন :