সিদ্ধিরগঞ্জে দেশীয় এলজি ও লুণ্ঠিত কার্তুজ উদ্ধার

ফাহাদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৬, ০৪:২০ পিএম

সিদ্ধিরগঞ্জে দেশীয় এলজি ও লুণ্ঠিত কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১টি দেশীয় এলজি ও থানা থেকে লুণ্ঠিত ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-১১। ৫ অক্টোবর  রাত ১২:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন আজিবপুর এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলে এ অভিযান পরিচালনা করে।এসআরবি জানায়, "বাংলাদেশ আমার অহংকার" এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে কাজ করে যাচ্ছে এসআরবি। এরই ধারাবাহিকতায় এই অভিযান।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত জুট মিলের আশপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় এলজি ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১১

সিয়াম সরিষা
Link copied!