তারাকান্দা উপজেলা তাঁতী দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি

তারাকান্দা উপজেলা তাঁতী দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা তাঁতী দলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে শাহ্ মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক, জাহাঙ্গীর আলমকে সদস্যসচিব এবং সাইদুল ইসলাম শিপনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া মুকছেদুল ইসলাম আকন্দকে যুগ্ম আহ্বায়ক ও চলতি দপ্তরের দায়িত্ব এবং মো. রাসেল আহমেদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

রবিবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আনিসুর রহমান আরিফ ও সদস্যসচিব রনক আহমেদ আজিজুল স্বাক্ষরিত এক সিদ্ধান্তে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতারা তাঁতী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Link copied!