ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বেগ ফারুক আহমেদ সভাপতি এবং রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রেসক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব হুমায়ুন কবীরের সঞ্চালনায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সাধারণ সদস্যদের দীর্ঘ আলোচনা ও মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক মো. কামাল উদ্দিন।
তিনি নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের মাধ্যমে প্রেসক্লাবকে আরও শক্তিশালী করতে হবে। নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কমল সরকার, কাজী আব্দুল্লাহ আল আমীন, সিনিয়র সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, সাবেক সহ-সভাপতি তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, মো. আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, শফিকুল ইসলাম স্বপন ও শেখ মো. বিপ্লব। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক অর্থ সম্পাদক শামীম খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, সদস্য আরিফ আহমেদ ও ফারুক আহমেদসহ অন্যান্যরা।

আপনার মতামত লিখুন :