বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৮ জন শিক্ষক-গবেষক। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের প্রকাশিত ২০২৪ সালের গবেষণার ভিত্তিতে তৈরি তালিকায় তাঁদের নাম উঠে এসেছে। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স ও সহ-লেখকদের প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে ২০টি বৈজ্ঞানিক ক্ষেত্র ও ১৭৪টি উপক্ষেত্রে তাঁদের ক্যারিয়ার-লং ও সাম্প্রতিক এক বছরের গবেষণা-প্রভাব মূল্যায়ন করা হয়েছে। এ বছর বাংলাদেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে মোট ৩৪৭ জন গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন।

তালিকাভুক্ত পাবিপ্রবির ৮ জন শিক্ষক হলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. নূর আলম, সহযোগী অধ্যাপক ড. মো. একরামুল ইসলাম ও সহযোগী অধ্যাপক এস এম রায়হানুল ইসলাম; পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ও সহযোগী অধ্যাপক ড. মো. লোকমান আলী; ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ ও সহকারী অধ্যাপক লিটন চন্দ্র পাল এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এইচ এম ইফতেখারুল ফেরদৌস।

উল্লেখ্য, গত বছর বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবির ৪ জন শিক্ষক স্থান পেয়েছিলেন। এ বছর নতুন ৪ জন যুক্ত হয়ে মোট ৮ জন শিক্ষক এ তালিকায় স্থান পেলেন। ৮ জন শিক্ষকের মধ্যে টানা পাঁচবার বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় এবারও স্থান পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. নূর আলম। এ ছাড়া এ তালিকায় এবারও স্থান পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. একরামুল ইসলাম ও সহযোগী অধ্যাপক এস এম রায়হানুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ।

সিয়াম সরিষা
Link copied!