মুক্তাগাছায় উপজেলাধীন দুঃস্থ অসহায় সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনুকূলে আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬, ০৫:৫৭ পিএম

মুক্তাগাছায় উপজেলাধীন দুঃস্থ অসহায় সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনুকূলে আর্থিক সহায়তা

ফাইল ফটো

শুভ তালুকদার , মুক্তাগাছা :  ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলাধীন দুঃস্থ , অসহায় , সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া বিশাল জনগোষ্ঠীর অনুকূলে আর্থিক সহায়তা ও বাস্তবায়নাধীন ১৮টি প্রকল্পের অধীনে ১ম ধাপে ৬৪ লক্ষ টাকাসহ সাহায্য আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত তিন জনকে আর্থিক সহায়তার নগদ চেক বিতরন করা হয়। ৮/১০/২০২৬ বৃহস্পতিবার জেলা পরিষদ ময়মনসিংহ আয়োজিত উক্ত চেক বিতরণী ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সৈয়দ এমরান সালেহ , জেলা প্রশাসক , ময়মনসিংহ। দিনব্যাপী কর্মসূচি'র অংশ হিসাবে উপজেলার নন্দীবাড়ীস্থ অডিটোরিয়ামে বেলা ১১টায় অনুষ্ঠেয় উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও মুক্তাগাছা উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র ।

জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের  সার্বিক সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব যোগদানকৃত সহকারী কমিশনার ( ভূমি ) এস এম নাজমুস সালেহীন , অফিসার ইনচার্জ কামরুল ইসলাম ,  উপজেলা বিএনপি'র আহ্বায়ক হাবিবুর রহমান খাঁন রতন , সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান লেবু , যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর হাসান প্রমুখ। আলোচনার শুরুতেই স্থানীয় পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের আর্থিক বরাদ্দকৃত ধর্মীয় প্রতিষ্ঠানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন ।  সূত্র জানায় , বিএনপি দলীয় সরকার ক্ষমতায় আসার পর ১মবারের মতো ফ্যামিলি ও কৃষি কার্ড , খাল খনন , পরিচ্ছন্নতা ও মশক নিধনসহ বৃক্ষরোপণের মতো যুগান্তকারী কর্মসূচির পাশাপাশি অবকাঠামো ,ধর্মীয় প্রতিষ্ঠান , তৃনমুলে জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তার মাধ্যমে কর্ম সৃজন

সৃষ্টির লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য , জেলা প্রশাসক , দলীয় প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে দ্রুত গতিতে এগিয়ে চলছে । দিনের কার্যসূচি অনুযায়ী প্রকল্প পরিদর্শন , বৃক্ষরোপণ , ডেঙ্গু বিরোধী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ  লিফলেট বিতরণ , বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনিক ও চলমান উন্নয়ন বিষয়ক ও দলীয় নেতৃবৃন্দের সঙ্গে  মতবিনিময় করেন ময়মনসিংহ জেলা প্রশাসক এমরান সালেহ । এ সময় সফরসঙ্গী হিসেবে প্রধান নির্বাহী অফিসার, জেলা পরিষদ, ময়মনসিংহ  স্নিগ্ধা দাসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন ।

Link copied!