সোনারগাঁয়ে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফাহাদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬, ০৬:১১ পিএম

সোনারগাঁয়ে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফাইল ফটো

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, সোনারগাঁ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। সভাপতিত্ব  করেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।

সভায় উপজেলার সকল পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া গুজব প্রতিরোধ ও তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

সিয়াম সরিষা
Link copied!