মাগুরায় শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

জসীম উদ্দীন , শালিখা (মাগুরা) সংবাদদাতা

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৬, ০৪:২৭ পিএম

মাগুরায় শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

মাগুরায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় মাগুরা পৌরসভার বারুনাতৈল গ্রামের কবরস্থানে গিয়ে তিনি শহীদ রাব্বির কবরে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।

কবর জিয়ারত শেষে রাশেদ খাঁন বলেন, “শেখ হাসিনা বাংলাদেশে ফেরা তো দূরের কথা, তাঁর কবর ছোঁয়ার মতো সাহস আওয়ামী লীগের কারও নেই। এমন অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা বা শেখ রেহানা বাংলাদেশে ফিরবেন না। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। দলটির অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেলেও কিছু দোসর এখনো দম্ভ দেখাচ্ছে। এসব দোসরকে মোকাবিলা করার জন্য ছাত্রদলই যথেষ্ট। রাশেদ খাঁন বলেন,

এই বাংলার মাটিতে আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়েছে। বাংলাদেশে এত বড় গণহত্যার পরও যদি তা নিয়ে রাজনীতি করা হয়, তবে তা শহীদদের সঙ্গে বেইমানি করা হবে। উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। তাঁর কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেন রাশেদ খাঁন।

Link copied!