ফুলবাড়ীয়ায় আমিন পেশাজীবী সমবায় সমিতির মাসিক সভা

মুবারক হোসাইন , ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৬, ০৫:২৭ পিএম

ফুলবাড়ীয়ায় আমিন পেশাজীবী সমবায় সমিতির মাসিক সভা

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় উপজেলা আমিন পেশাজীবী সমবায় সমিতি লিমিটেডের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমিন পেশাজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোখলেছুর রহমান। সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকারের পরিচালনায় সভায় সদস্যরা পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আধুনিকতার সঙ্গে সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দায়িত্বশীলরা জানান, সমিতির সদস্যরা ঐক্যবদ্ধভাবে ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবা প্রদানের পাশাপাশি সরকারি কাজেও সহযোগিতা করে আসছেন।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আমিন পেশাজীবী সমবায় সমিতি লিমিটেডের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, তথ্য সম্পাদক মাহমুদুল হাসান শিশির, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ ও নূরুল ইসলামসহ অন্যান্যরা।

Link copied!