গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৬, ০৩:৫৩ পিএম

গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর  ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার  চর শ্রীরামপুর এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়।   মিছিলে নেতৃত্ব দেন গৌরীপুর উপজেলা  ছাত্রলীগের সাবেক সভাপতি ও ৬ নং বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-মুক্তাদির শাহিন। এ সময় আরও কয়েকজন নেতাকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা যায়।

মিছিলে উপস্থিত ছিলেন,ডৌহখোলা ইউনিয়ন যুবলীগের নেতা তোফাজ্জল হোসেন মানিক,  অনন্ত হাসান হৃদয়, মো. আসাদুল হক, রেজাউল হাব বাবু, মুস্তাকিম, সিরাজুল হক, সিফাত খান পাঠান, রিফাত খান বাবু, আনোয়ার, রবি ও পিয়াস খান পাঠানসহ আরও অনেকে। মিছিল-পরবর্তী বক্তব্য রাখেন আল-মুক্তাদির শাহিন। 

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি। মিছিলের ভিডিও ক্লিপ হাতে পেয়েছি, মামলা এবং  এদের ধরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!