ইমরান সরকার , টঙ্গী : গাজীপুরের হারবাইদ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয় প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে। টুর্নামেন্টে কোনাবাড়ি অঞ্চল-০৭-কে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে টঙ্গী অঞ্চল-০১। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ খেলায় দুই দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল নৈপুণ্য প্রদর্শন করেন। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে টঙ্গী অঞ্চল-০১। যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং ক্রীড়াঙ্গনে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি এ কে এম ফজলুল হক মিলন (মাননীয় সংসদ সদস্য গাজীপুর -৫, উদ্বোধক মো. শওকত হোসেন সরকার (প্রসাশক গাজীপুর সিটি কর্পোরেশন) এবং অনুষ্ঠানের সভাপতি হিসেবে মিস তানজিলা খান উপস্থিত ছিলেন।
শুক্রবার বিকেল ৩টায় টঙ্গী অঞ্চল-০১ ও কোনাবাড়ি অঞ্চল-০৭-এর মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই দুই দল জয়ের লক্ষ্যে মাঠে লড়াই করে। তবে নির্ধারিত সময়ে টঙ্গী অঞ্চল-০১ একটি গোল করে এগিয়ে যায়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জয় পায় টঙ্গী অঞ্চল-০১। প্রধান অতিথি এ কে এম ফজলুল হক মিলন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। তিনি খেলাধুলাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং তাদের ক্রীড়ামুখী করে তোলার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন,
খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতেও সহায়তা করে। এবং এ ধরনের টুর্নামেন্টে বিভিন্ন অঞ্চলের দল অংশগ্রহণের মাধ্যমে তরুণ খেলোয়াড়েরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পান। পাশাপাশি দলীয় সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশের সুযোগ তৈরি হয় এবং প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির পথ আরও সুগম হবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।

আপনার মতামত লিখুন :