বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু

মনিরুজ্জামান লিমন , বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬, ১১:৪৫ এএম

বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় বউ ও শাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাস ও হেলপারকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তাঁর ছেলের বউ ফরিদা বেগম (৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা ‘শান্তি পরিবহন’ নামের একটি বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল।

এসময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন উফেজা বেগম ও ফরিদা বেগম। বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় সকাল ৬টার দিকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘাতক বাসটি জব্দ করে এবং বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করে। বউ-শাশুড়ির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ঘাতক বাস ও হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Link copied!