ফুলবাড়ীয়ায় ‘তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

মুবারক হোসাইন , ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬, ০৭:৫১ পিএম

ফুলবাড়ীয়ায় ‘তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ‘তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে বইটির লেখক হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিনের আয়োজনে কালাদহ চৌরাস্তা বাজারে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চৌদার উত্তরপাড়া দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল হাসান। তিনি বলেন, সত্যিকার অর্থে জ্ঞান সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মে তা ছড়িয়ে দিতে চাইলে বইয়ের কোনো বিকল্প নেই। বর্তমান আধুনিকতার সময়ে এই বই সাধারণ মানুষের বোধগম্য হওয়ায় সহজেই তারা উপকৃত হতে পারবেন।

এ সময় বইটির সংকলক হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। বিদ্যানন্দ ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত প্রভাষক আলহাজ মাওলানা ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চৌরাস্তা বাজার মসজিদের সভাপতি মাওলানা আব্দুস সালাম, ইমাম মাওলানা আবু হানিফা, কালাদহ দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুস আলী ও চৌরাস্তা বাজার কমিটির সভাপতি আব্দুল হালিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাহাড় অনন্তপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান।

Link copied!