বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ০২:১১ অপরাহ্ন
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৮ হাজার ২২৮ জন। এতে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৪১ লাখ ২১ হাজার ৬৪৪ জন। একই সময়ে করোনা আক্রান্ত মারা গেছেন ১ হাজার ৬৮৫ জন। এতে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৮২ হাজার ৭৬৪ জনের। শুক্রবার (২৬ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলো ৬ লাখ ৮৬ হাজার ৩৮৯ এবং মৃত্যু হয়েছিলো ১ হাজার ৮৫০ জনের।
গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৯১৯ জন এবং মৃত্যু হয়েছে ৭১ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২ জন এবং ২৯ জনের মৃত্যু হয়েছে। নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০৮ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।