মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

দেশের মানুষ বিএনপিকে নিয়ে বিপদে আছে : সেতুমন্ত্রী

দেশের মানুষ বিএনপিকে নিয়ে বিপদে আছে : সেতুমন্ত্রী

অনলাইন  ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ বিএনপিকে নিয়ে বিপদে আছে। দেশ নয় বরং বিএনপিই সংকটে রয়েছে।মঙ্গলবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সংকটে আছে বিএনপির পরাশ্রয়ী রাজনীতি। দেশের মানুষ স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিএনপিকে বড় হুমকি মনে করে। বিএনপির হাতে দেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও গণতন্ত্র নিরাপদ নয়।

তিনি বলেন, বিএনপি প্রতিদিন আন্দোলনের হুমকি দেয়। তবে তাদের আন্দোলনের নেতা কে, সেটাই তারা জানে না। দলটির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনই দণ্ডপ্রাপ্ত। বঙ্গবন্ধুকন্যার মহানুভবতায় চেয়ারপারসন ঘরে বসে চিকিৎসার সুযোগ পেয়েছেন। আর তারেক রহমান রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে আছেন। ১০ ট্রাক অস্ত্র ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্তও তিনি। নিরাপদ দূরত্বে থেকে বিলাসী জীবনযাপন করে নেতাকর্মীদের চাঙা করতে শব্দ বোমা ছুঁড়ছেন আর স্বপ্ন দেখেছেন ময়ূর সিংহাসনের।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |