মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
তোমার হাত পাখার বাতাসে খ্যাত কণ্ঠশিল্পী আকবর। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাকে বারডেম হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার মেয়ে অথৈ। আকবরের ফেসবুকে অথৈ লিখেছেন, ‘আব্বুর অবস্থা আবার খুবই খারাপ।আব্বু বর্তমানে বারডেম হাসপাতালের আইসিইউতে আছেন। সবাই আব্বুর জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ ইত্যাদিখ্যাত গায়ক আকবর। কিডনি জটিলতাসহ বেশকিছু রোগে ভুগছেন তিনি। তার দুই কিডনি নষ্ট হয়ে গেছে। আর কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল। পানি জমার কারণে আকবরের ডান পা নষ্ট হয়ে গেছে। যার ফলে সম্প্রতি তাঁর পা কেটে ফেলে দেয়া হয়েছে।