শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শেরপুরে সোপান’র উদ্যোগে বিনামূল্যে গাভী বিতরণ

শেরপুরে সোপান’র উদ্যোগে বিনামূল্যে গাভী বিতরণ

মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সমাজ উন্নয়ন সংগঠন ‘সোপান’ এর উদ্যোগে উপজেলার ৩টি ইউনিয়নের ৭টি গ্রামের প্রান্তিক জনগোষ্টির সামর্থ উন্নয়নে ৭টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে সোপান নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা বীরেন দাসের সভাপতিত্বে বিনামূল্যে গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণৗসম্পদ কর্মকর্তা ডাঃ রায়হান পিএএ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুল হক, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ রেহানা খাতুন, সমাজকর্মী আব্দুর রহিম, হরিসংকর সাহা প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |