মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

সে আমাকে শারীরিক-মানসিক সব দিক থেকেই টর্চার করেছে: সারিকা

সে আমাকে শারীরিক-মানসিক সব দিক থেকেই টর্চার করেছে: সারিকা

প্রথম সংসার ভাঙনের পর পর দ্বিতীয় বিয়ে করেও কপালে সুখ জুটেনি অভিনেত্রী সারিকার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২ তারিখ শুভদিন দেখেই বিয়েটা করেছিলেন এই অভিনেত্রী। কিন্তু বছর না শেষ হতেই ভাঙনের পথে চলেছে তার সংসার। স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন সারিকা। নায়িকার অভিযোগ স্বামী তাকে চর্টার করত। এখন আলাদা থাকছেন তারা। সংসার জীবনে অতিষ্ট সারিকা বিচ্ছেদের পথেই হাঁটছেন।
স্বামী নির্যাতন করত জানিয়ে এই নায়িকার ভাষ্য, সে (স্বামী) আমাকে শারীরিক, মানসিক ও আর্থিক-সব দিকেই টর্চার করেছে। আমি তার স্ত্রী, আমি একজন শিল্পী, আমাকে সে যেভাবে টর্চার করেছে তা সহ্য করার মতো নয়। আমাদের বিয়ের সময় ২০ লাখ টাকা দেনমহর ধার্য করা হয়। আমার পরিবারের পক্ষ থেকে ২৫ লাখ টাকার স্বর্ণালংকার, আসবাবসহ সাংসারিক জিনিসপত্র দেওয়া হয়। বিয়ের কয়েকদিন যেতে না যেতেই সে আমার কাছে ৫০ লাখ টাকা দাবি করে। আমার পরিবার থেকে তার জন্য টাকা আনতে বলে। আমি রাজি হইনি বলে সে আমাকে অকথ্য গালাগাল করে, মারধর করে। এ জন্যই আমি মামলা করেছি।
এ ঘটনার কারণে সংসারের ইতি টানছেন নাকি এমন প্রশ্নে তিনি বলেন, আমি আমার ওপর নির্যাতনের প্রতিবাদে মামলা করেছি, সেটির বিচার আদালত করবেন। আদালতের রায়ের অপেক্ষায় আছি। আদালত বিচার করার পর ইতি টানা বা অন্য কিছু নিয়ে ভাবব।
সাত বছর চুটিয়ে প্রেম করে ২০১৪ সালের ১২ আগস্ট পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা মাহিম করিমকে বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সারিকা। সেই ঘরে একটি মেয়েও আছে তার। কিন্তু ২ বছরের মাথায় সারিকার সেই সংসার ভেঙে যায়।
ডিভোর্সের পর কিছুটা ছন্নছাড়া হয়ে পড়েন সারিকা। অভিনয় থেকে কিছু সময় দূরে ছিলেন। নতুন করে কোনো সম্পর্কেও জড়াননি। পাঁচ বছর পর বিয়ে করেছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |