মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

খালেদা জিয়ার বাসার সামনে চেকপোস্ট, অতিরিক্ত পুলিশ মোতায়েন

খালেদা জিয়ার বাসার সামনে চেকপোস্ট, অতিরিক্ত পুলিশ মোতায়েন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে চেকপোস্ট বসিয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় গুলশানের ভাড়াবাসা ‘ফিরোজা’র সামনের রাস্তার দুই দিকেই হঠাৎ করেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, হঠাৎ করে রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাসভবনে (ফিরোজায়) অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই রোডের দুই পাশেই চেকপোস্ট বসানো হয়েছে।
দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া বর্তমানে শর্তসাপেক্ষে কারাগারের বাইরে আছেন। বর্তমানে তিনি গুলশান-২-এর ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাড়ি ‘ফিরোজায়’ থাকছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |