মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

যুবদল সভাপতি সালাউদ্দিন টুকু আটক

যুবদল সভাপতি সালাউদ্দিন টুকু আটক

রাজশাহীর বিএনপির গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় টুকু’র সঙ্গে থাকা যুবদলের সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সহ সভাপতি জাভেদ হাসান স্বাধীন এবং টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকেও আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার ১০ জানুয়ারি গণসমাবেশকে কেন্দ্র কর হিংস্র হয়ে গেছে। এই সরকারের অত্যাচার এবং অবিচার এমন পর্যায়ে চলে গেছে তা থেকে দেশবাসীকে মুক্ত করতে হলে প্রয়োজন একটি গণঅভ্যূথান। এ সময় রুহুল কবির রিজভী অবিলম্বে টুকুসহ গ্রেপ্তরকৃত নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |