মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

আজ শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪

আজ শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪

বিনোদন ডেক্স

বর্তমান সময়ে দেশের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় ধারাবিাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের সিজন-৪ এর শেষ হতে যাচ্ছে। জানা গেছে, নাটকটির সিজন-৪ এর ১১৬ পর্বের মধ্য দিয়ে শেষ হচ্ছে আজ (২৪ ডিসেম্বর)। এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ব্যাচেলর পয়েন্ট’ পরিচালক কাজল আরেফিন অমির ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অমি। যেখানে তিনি লিখেছেন, ‘শেষ পর্ব’। এ স্ট্যাটাসে তিনি তার দর্শকদের বোঝাতে চেয়েছেন, ব্যাচেলর পয়েন্টের সিজন-৪-এর আজ সমাপনী দিন।

এর আগে তিনি ফেসবুকে একটি কেকের ছবি আপলোড করেছেন। সেখানে লেখা, ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর, ‘দ্য জার্নি ইজ ওভার’।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পেয়েছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। দর্শক চাহিদা মাথায় রেখে নির্মিত হয় সিরিয়ালটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সিজন।

উল্লেখ্য, মোশনরক এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের আগের সিজনগুলো। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষী আলম, মুসাফির শোয়েব, সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |