মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব লাইফ সাপোর্টে

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব লাইফ সাপোর্টে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলটির প্রবীণ আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের একাধিকবারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ভেন্টিলেশন সাপোর্টে আছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে পরিবারের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

শায়রুল কবির খান বলেন, মঙ্গলবার হঠাৎ শ্বাসকষ্ট হলে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খন্দকার মাহবুব হোসেনকে। অক্সিজেন নেওয়ার জন্য তাকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে। পরিবার ও দলের পক্ষ থেকে খন্দকার মাহবুব হোসেনের আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০শে মার্চ। তার পৈত্রিক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১শে জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারে জন্য গঠিত আদালতের প্রধান কৌঁসুলী ছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। খন্দকার মাহবুব হোসেন ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |