মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় যোগ দেওয়ার আগে এক মঞ্চে সমবেত হয়েছেন সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা। মিলনমেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসময় মঞ্চে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অনেকে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।
মঞ্চ ভেঙে পড়ার কিছুক্ষণ পর আবারও বক্তব্য শুরু করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বক্তব্য দেওয়ার সময় আচমকা মঞ্চ ভেঙে পড়েছে। এটি একটি স্বাভাবিক ঘটনা। মঞ্চে অনেক নেতা ছিলেন। আমি বলবো, আমাদের আরও কর্মীর দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মী দরকার। এতো নেতা দরকার নেই। যেকোন মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোকের সংখ্যা বেশি হয়। এতো নেতা কেন?
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে এক মঞ্চে দাঁড়িয়ে জাতীয় ও দলীয় সঙ্গীত গেয়েছেন উপস্থিত নেতাকর্মীরা।