মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার

সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার

সুপ্রিম কোর্টে নিরাপত্তা ব্যাবস্থা আরো জোরদার করা হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের আশপাশ এবং প্রত্যেকটি গেটে অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন শুনানিকে কেন্দ্র করেই এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

আজ রোববার (৮ জানুয়ারি) সকাল থেকেই যারাই কোর্ট প্রাঙ্গণে এসেছেন তাদের থামিয়ে পরিচয় নিশ্চিত করে ঢুকতে দিচ্ছে পুলিশ। এছাড়া আদালত প্রাঙ্গণে পুলিশের বাড়তি সদস্যের উপস্থিতি দেখা গেছে। সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।এদিকে সবশেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। সংঘর্ষের ঘটনার পর ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করে পল্টন মডেল থানায় মামলা করে পুলিশ।

পরবর্তীতে ৮ ডিসেম্বর দিনগত রাতে নিজ বাসা থেকে ফখরুল ও আব্বাসকে আটক করে ডিবি পুলিশ। পরদিন (৯ ডিসেম্বর) সংঘর্ষের ঘটনায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে উসকানিদাতা, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। এরপর ৯ ডিসেম্বর কারাগারে পাঠানো হয় তাদের।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |