মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ শঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘রাশিয়া বড় হামলার প্রস্তুতি নিচ্ছে।’ তিনি সতর্কতা দিয়েছেন, ‘গত বছরের মতো এ বছরও ২৪ ফেব্রুয়ারিই দ্বিতীয়বারের মতো বড় হামলা শুরু করতে পারে রুশ সেনারা।’ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করে।
রেজনিকোভ আরও বলেছেন, মস্কো কয়েক হাজার সেনা জড়ো করেছে। এখন তারা গত বছরের হামলার বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘কিছু করার চেষ্টা করবে।’ ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি জল, স্থল ও আকাশ থেকে একসঙ্গে ইউক্রেনের ওপর হামলা চালায় রাশিয়া। আর মাত্র ২০ দিন পর এ হামলার এক বছর পূর্ণ হবে।