মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

অসহায় শিশুদের খাইয়ে ছেলের মুখে ভাত দিলেন পরীমনি

অসহায় শিশুদের খাইয়ে ছেলের মুখে ভাত দিলেন পরীমনি

বিনোদন ডেস্ক:

পরীমনি-শরীফুল রাজের ছেলে রাজ্য ১১ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ করেছে। ৬ মাস পরে শিশুদের মুখে বাড়তি খাবার দেওয়া হয়। ছেলের মুখেভাত অনুষ্ঠানের আয়োজন নিয়ে এবার পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে বেছে নিয়েছিলেন এই তারকা দম্পতি। বিশেষ এই দিনে পথশিশুদের সঙ্গে প্রথম ভাত মুখে দিয়েছে পরীর ছেলে। গতকাল রাতে সেই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পরী।

ছবিতে দেখা যাচ্ছে, বাসার ছাদে সামিয়ানা-ঝারবাতি দিয়ে আয়োজন করা হয়েছে বসার স্থান। মেঝেতেই বসে পরেছেন সবাই। ছেলের মুখে ভাত অনুষ্ঠানে পথশিশুদের খাবার পরিবেশন করেছেন পরী নিজেই।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |