মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

কক্সবাজারে নিখোঁজের তিনদিন পর এক সন্তানের জননীর মরদেহ উদ্ধার

কক্সবাজারে নিখোঁজের তিনদিন পর এক সন্তানের জননীর মরদেহ উদ্ধার

 কক্সবাজার অফিস:
কক্সবাজারের ঈদগাঁওতে নিখোঁজের তিনদিন পর খালের পানিতে ভাসমান অবস্থায় ফাতেমা আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (১০ মার্চ) দুপুরে ঈদগাঁও সদরের দরগাহপাড়া সড়কের নাসিখাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ফাতেমা আক্তার (২১) ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দরগাহপাড়ার নুরুল আমিনের মেয়ে ও একই এলাকার আবু তাহেরের স্ত্রী। পরিবারের দাবি- ফাতেমা আক্তারকে হত্যা করে স্বামী আবু তাহের পানিতে ফেলে দিয়েছে।
ফাতেমার পরিবারের সদস্যরা জানান, বছর দেড়েক আগে একই এলাকার মির আহমদের পুত্র আবু তাহেরের সাথে তার বিয়ে হয়। তাদের তিনমাসের একটি কন্যাশিশুও রয়েছে।
তারা আরো জানান, গত মঙ্গলবার (৭ মার্চ) স্বামী আবু তাহের ফাতেমা আক্তারকে মারধর করেন। এরপর থেকে ফাতেমা নিখোঁজ হন। পরে শুক্রবার দুপুরে এলাকার নাসিখালের পানিতে ফাতেমার ভাসমান মরদেহ দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়। পরে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গোলাম কবির গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এদিকে স্ত্রীর মরদেহ উদ্ধারের সংবাদে স্বামী আবু তাহের পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
গৃহবধূ ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ওসি বলেন- ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে’।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |