মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

ভূমি সচিব হলেন খলিলুর রহমান

ভূমি সচিব হলেন খলিলুর রহমান

নিজস্ব সংবাদদাতা

ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে ভূমি মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৯ মার্চ) এই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি মন্ত্রণালয়ে পদায়ন করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ২৩ মার্চ ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমানকে সুরক্ষা সেবা বিভাগে বদলি করা হয়। আর সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান সম্প্রতি অবসরে যান।

অপর আদেশে রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. সাবিরুল ইসলামকে ঢাকার বিভাগীয় কমিশনার করা হয়েছে।

আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমানকে রংপুরের বিভাগীয় কমিশনার করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |