মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় দৈনিক প্রতিদিনের কাগজ । ট্রেইনি সাব-এডিটর নেবে প্রতিষ্ঠানটি।
পদবি: ট্রেইনি সাব-এডিটর
ডিপার্টমেন্ট: বার্তা বিভাগ।
কাজের প্রকৃতি: ডেস্ক জব
কাজের ধরন: ফুলটাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা
দায়িত্বসমূহ:
১.তথ্য সংগ্রহ, সংবাদ লেখা, সম্পাদনা ও সমন্বয় করা,
২. যে কোনো ব্রেকিং নিউজ দেখে দ্রুত লিখতে পারা ও নিউজ তৈরি করা:
৩. যে কোনো ঘটনার বিশ্লেষণধর্মী নিউজ করা;
৪. ডেস্ক পরিচালনা ও সহযোগিতা করা;
৫. মাসিক নিউজ সংখ্যা ও ভিজিটর টার্গেট পূরণ করা।
শিক্ষাগত যোগ্যতা:
আগ্রহী প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে।
অন্যান্য যোগ্যতাসমূহ:
১. বাংলায় দ্রুত টাইপ করা,
২. অনলাইন সাংবাদিকতা, সামাজিক মাধ্যম ব্যবস্থাপনা, সামাজিক মাধ্যম কমিউনিটি গাইডলাইন সম্পর্কে অবগত থাকা;
৩. আকর্ষণীয় শিরোনাম তৈরি ও ছবি সম্পাদনায় (ফটোশপ) পারদর্শী হতে হবে;
৪. পাঠকের চাহিদা অনুযায়ী ভালো কনটেন্ট তৈরির ধারণা থাকা;
৫. সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি থাকা;
৬. অনলাইন ও আইটি সংশ্লিষ্ট বিষয়ে প্রাথমিক ধারণা থাকা।
আবেদন জমা দেয়ার নিয়ম:
আগ্রহী প্রার্থীদের আগামী ২০ এপ্রিল , ২০২৩ তারিখের মধ্যে ডাকযোগে বায়োডাটা প্রেরন করুন।
মোঃ খায়রুল আলম রফিক
প্রধান সম্পাদক, প্রতিদিনের কাগজ
৬০/১,(৫ ম তলা) পুরানা পল্টন, ঢাকা- ১০০০।