মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
বিয়ে করেছেন দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। বর রাজবংশেরই সদস্য শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম। খবর খালিজ টাইমস’র।
রাজকুমারীর বাবা শেখ মোহাম্মদ বিন রশিদ সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক।
বরের বাবা শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের লেখা একটি কবিতা ইনস্টাগ্রামে পোস্ট করে বিয়ের এই ঘোষণা দেন রাজকুমারী শাইখা মাহরা বিনতে রশিদ আল মাকতুম।
বিয়ের ঘোষণায় বলা হয়েছে, কবিতাটি দুই রাজপরিবারের দুই সদস্যের কাবিননামা সই উপলক্ষ্যে লেখা হয়েছিল।
তবে কবে নাগাদ বিয়ের অনুষ্ঠান হবে সে সম্পর্কে এখনও পর্যন্ত তা নিশ্চিত করা হয়নি।
শাইখা মাহরা ঘোড়ার প্রতি ভালোবাসা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়েও তার একটি ডিগ্রি রয়েছে।
বর শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা। যিনি দুবাইতে রিয়েল এস্টেট এবং প্রযুক্তিতে বেশ কয়েকটি সফল উদ্যোগের সাথে জড়িত।
কে,আই,এ/ঈ,ম