মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

ব্যর্থ রোনালদোয় হাসতে পারলো না আল নাসর

ব্যর্থ রোনালদোয় হাসতে পারলো না আল নাসর

নতুন এক ধারাবাহিকতায় হাটছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে নামলেই যেন গোল তার জন্য অপেক্ষায় থাকে। টানা তৃতীয় ম্যাচে জোড়া গোল করে বিরল এক হ্যাটট্রিক করেছিলেন সর্বশেষ ম্যাচেই। আল-আদালাহর বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করতে পারলেও আল-ফায়হার বিপক্ষে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হলেন রোনালদো।

রোববার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টায় সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল-নাসর ও আল-ফায়হা। ম্যাচটিতে গোলের দেখা পায়নি কোনো দলই। তাই গোল শূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বড় তারকা রোনালদোকে।

তবে ম্যাচের প্রথমার্ধেই সুযোগ পেয়েছিলেন রোনালদো। তাতে করে ১-০ গোলে এগিয়ে যেতে পারতো আল নাসর। ফাঁকা জায়গায় বল পেয়েছিলেন তিনি। সামনে ছিলেন কেবল আল ফায়হার গোলরক্ষক। তবে ঠিকমতো শট নিতে ব্যর্থ হন পর্তুগিজ তারকা। বিরতির পরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন। তবে লক্ষ্যভেদ করতে পারেননি একবারো।

ম্যাচের ৭১তম মিনিটে বক্সের বেশ বাইরে থেকে রোনালদোর দুরপাল্লার ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ঠ হয়। এরপর আরো একবার আশা জাগিয়েও হতাশ করেন রোনালদো। ড্র করে ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে প্রো লিগ টেবিলের দুইয়ে আল নাসর। অন্যদিকে, ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইতিহাদ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |