মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

৯ মাসে ইর্ষনীয় সাফল্যের দ্বারপ্রান্তে প্রতিদিনের কাগজ

৯ মাসে ইর্ষনীয় সাফল্যের দ্বারপ্রান্তে প্রতিদিনের কাগজ

নিজস্ব প্রতিবেদক : দেশের শতশত পত্রপত্রিকার মাঝে মাত্র নয় মাস আগে খায়রুল আলম রফিক এর সম্পাদনায় ও ইয়াছমিন শিলার প্রকাশনায়  দৈনিক প্রতিদিনের কাগজ ইতোমধ্যে হাজার হাজার পাঠকের মন জয় করে নিয়েছে। পত্রিকাটি পৌছে গেছে দেশের সকল জেলা-উপজেলায়। তীব্র গরমে চরম সময়ে সকালের চায়ের চুমুকের সাথে হাতে হাতে পৌছে যাচ্ছে পত্রিকাটি।

মাত্র ৯ মাসের মধ্যে ঢাকা থেকে সম্পূর্ণ চার রঙ্গা ছাপাতে সব জেলায় পৌছে গেছে পত্রিকার সংখ্যা। পত্রিকাটির প্রধান সম্পাদক খায়রুল আলম রফিক বলেন, ‘পত্রিকাটি জনমানুষের হাতে হাতে পৌছে দিতে নিরলস ভাবে কাজ করছে দৈনিক প্রতিদিনের কাগজ টিম। ’

দৈনিক প্রতিদিনের কাগজ এর উপদেষ্টা সম্পাদক এবং বিডি২৪লাইভের সম্পাদক আমিরুল ইসলাম প্রতিদিনের কাগজ এর অগ্রগতি সম্পর্কে বলেন, ৯ মাসেই আজকের পত্রিকার অগ্রগতি খুবই ইতিবাচক, আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। পথ চলা কেবল শুরু, এই পথ, প্রতিদিনের কাগজ সাফল্যের সাথে পাড়ি দিয়ে যাবে এই প্রত্যাশা রাখি।

দৈনিক প্রতিদিনের কাগজ সম্পর্কে লেখক ও দৈনিক অধিকারের সম্পাদক তাজবীর সজীব বলেন, পত্রিকাটির প্রধান সম্পাদক খায়রুল আলম রফিক তারুণ্যদীপ্ত, উদ্যমী ও সাহসী সাংবাদিক হিসেবে সুপরিচিত। তিনি প্রতিদিনের কাগজ এর ৯ মাসের সাফল্য দিয়েই বুঝিয়ে দিয়েছেন তিনি ও তার পত্রিকা লম্বা রেসের ঘোড়া। প্রতিদিনের কাগজ প্রতিনিয়ত সাফল্যের নতুন নতুন দিগন্ত ছুয়ে ফেলুক এই প্রত্যাশা। এই পত্রিকাটির অগ্রযাত্রায় পাশে আছি সর্বদা।

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকা ৯ মাস ধরে অনলাইনেও সমানভাবে জনপ্রিয়তা অর্জন করছে। অনলাইন ভার্শনের সাথে দৈনিকটি প্রতিদিন আপলোড করছে তাদের ই-পেপার ভার্সন। নান্দনিক ডিজাইন এবং পাঠক উপযোগী করে তৈরি করা হয়েছে ওয়েব সাইট । www.pkagoj.com এ পত্রিকাটির অনলাইন ভার্ষন এবং www.pkagoj.com.epaper এ পত্রিকাটির ই-পেপার পড়া যাবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |