মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

জয়পুরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

জয়পুরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

শাহাদুল ইসলাম সাজু,জয়পুরহাট:
চেক জালিয়াতি মামলায় ৫ বছরের সাজা মাথায় নিয়ে সাত বছর ধরে পলাতক থেকেও শেষ রক্ষা হলো না জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার মাহবুবুল আলম নামে এক ওষুধ ব্যবসায়ীর।

জয়পুরহাট সদর থানা পুলিশের একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম সরোয়ারের নেতৃত্বে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের ফাঁসিতলা নামক এলাকা থেকে এবিএম মাহবুবুল আলম বিপু (৪৭) নামে ওই ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় । সে জয়পুরহাট জেলা শহরের ধানমন্ডি এলাকার মোশাররফ হোসেনের ছেলে ও তন্বী মেডিক্যাল স্টোরের মালিক বলে জানায় পুলিশ।

 

২০১৫ ও ২০১৬ সালের দুইটি মামলায় ৫ বছরের সাজা মাথায় নিয়ে সাত বছর ধরে পলাতক রয়েছে এবিএম মাহবুবুল আলম বিপু। দীর্ঘদিন ধরে সে চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, সিলেট, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলায় আত্মগোপন করে ছিল।

 

তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আসামির অবস্থান নির্ণয় করে তাকে রবিবার দুপুরে পাশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা নামক এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী কে জিজ্ঞাসাবাদ শেষে বিচারিক আদালতে সোপর্দ করা হবে বলে জানান, জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |