মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

ঈদের ছুটিতে আড়াই হাজার মারামারির ঘটনার খবর আসে ৯৯৯ এ

ঈদের ছুটিতে আড়াই হাজার মারামারির ঘটনার খবর আসে ৯৯৯ এ

নিজস্ব প্রতিবেদক :
ঈদের ছুটিতে আড়াই হাজার মারামারির ঘটনার খবর আসে ৯৯৯ এ
ঈদের ছুটি চলাকালীন সারা দেশের বিভিন্ন জায়গায় ২ হাজার ৪২৫টি মারামারি সংক্রান্ত খবর আসে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ। এ সময় কলাররা ফোন করে এ বিষয়ে পুলিশি সহায়তা চান।

এছাড়া ছুটির সময় সন্ত্রাসী কর্মকাণ্ড সংক্রান্ত ৪৯৬টি অভিযোগ আসে ৯৯৯ এর কাছে। এসব খবর ও অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীদের পুলিশি সেবা নিশ্চিত করে ৯৯৯।

গত ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ যে ১০টি বিষয় সব থেকে বেশি ফোন সেগুলো হলো মারামারি সংক্রান্ত ২ হাজার ৪২৫টি, বায়ু দূষণ সংক্রান্ত অভিযোগ ৯৫৭টি, জুয়া সংক্রান্ত অভিযোগ ৬১৬টি, অগ্নি দুর্ঘটনা ৫৭৯টি, নারী নির্যাতন সংক্রান্ত ঘটনা ৫৭৩টি, দুর্ঘটনা সংক্রান্ত খবর আসে ৫৬৮টি, সন্ত্রাসী কর্মকাণ্ড সংক্রান্ত অভিযোগ ৪৯৬টি, পারিবারিক সমস্যা সংক্রান্ত অভিযোগ ৪৮৩টি, ফায়ার ইমার্জেন্সি সংক্রান্ত খবর ৪৬০টি ও জমি দখল সংক্রান্ত ৪০০টি ফোন আসে।

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স অফিসার পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, ঈদের ছুটিতে আমাদের কাছে অন্যান্য বিষয়েও সারা দেশ থেকে প্রচুর ফোন এসেছে। তবে এই ১০টি বিষয়ে ছুটির সময় সব থেকে বেশি ফোন এসেছে। এসব ফোন পাওয়ার পর কলারকে আমরা সঙ্গে সঙ্গে তার কাঙ্ক্ষিত সেবা দেওয়ার চেষ্টা করেছি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |