মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সেলফি তুলতে আসায় ভক্তকে ধাক্কা, ট্রলের মুখে শাহরুখ খান

সেলফি তুলতে আসায় ভক্তকে ধাক্কা, ট্রলের মুখে শাহরুখ খান

সেলফি তুলতে আসায় ভক্তকে ধাক্কা, ট্রলের মুখে শাহরুখ খান

নিজস্ব সংবাদদাতা: ছবি তুলতে এসেছে ভক্ত, মেজাজ হারিয়ে ধাক্কা দিয়েই ট্রলের মুখে বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে দীর্ঘ বিরতি কাটিয়ে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে কামব্যাক করেন। ফিরেই বক্স অফিস কালেকশনে ইতিহাস গড়েন। সিনেমাটি হিট হতেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উত্তেজনা বাড়তে থাকে প্রিয় তারকাকে নিয়ে।

এদিকে সিনেমা হিট হতেই যেন অহংকারী হয়ে উঠলেন শাহরুখ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে আচরণের জন্য ট্রলের শিকার হতে হলেন বলি নায়ককে। সংবাদমাধ্যম টিভি নাইনের খবর, কাশ্মীরে শুটিং করে ফিরছিলেন শাহরুখ। বিমানবন্দরে তাকে দেখে এক ভক্ত শান্তভাবেই মোবাইল ফোন নিয়ে ছবি তোলার জন্য এগিয়ে আসেন। কিন্তু সেখানে ওই ভক্তকে ধাক্কা দেন বলিউড বাদশাহ।

 

বিষয়টি নিয়ে সোশ্যালে নানা চর্চা হচ্ছে। নেটিজেনদের মতে, শাহরুখ ছবি তুলতে না চাইলে সরিয়ে দিতে পারতেন। তার বডিগার্ডরাও সরে যেতে বলতে পারতেন। কিন্তু শাহরুখ ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই সবাই বলছেন, যে তারকাকে এত ভালোবাসা দেয়া হয়েছে, ভক্তরা স্টার বানিয়েছে, আজ সেই তারকার এমন ব্যবহার! আর এই ভিডিওটি এখন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে সোশ্যালে। সঙ্গে ভক্তদের অভিমানী মন্তব্য তো রয়েছেই। সূত্র – টিভি নাইন

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |