মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শাকিবের ঢাল হয়ে অপু-বুবলীকে ডিপজলের অনুরোধ!

শাকিবের ঢাল হয়ে অপু-বুবলীকে ডিপজলের অনুরোধ!

এক'শ টাকার জন্য কুমিল্লায় সহকর্মীর ছুরিকাঘাতে কিশোর খুন গাজী রুবেল, কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণে এক'শ টাকার জন্য সহকর্মীর ছুরিকাঘাতে কাজী মারুফ (১৭) নামে এক কিশোর খুন হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ বলছে, নিহত কিশোর একটি পেট্রোল পাম্পে কাজ করতেন। সকালে ওই পাম্পে কথা-কাটাকাটির একপর্যায়ে রাব্বি নামের সহকর্মী তাকে ছুরিকাঘাতে হত্যা করেন। নিহত কাজী মারুফ এস.কে পেট্রোল পাম্পের কর্মচারী। তার গ্রামের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ ঘোষগাঁও এলাকায়। অভিযুক্ত রাব্বি (১৯) একই এলাকার বাসিন্দা। মারুফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার বড় ভাই নাজমুল। হাসপাতালে নাজমুল জানান, বেলতলী কৃষ্ণপুরস্থ এস.কে পেট্রোল পাম্পে কাজ করত আমার ছোট ভাই কাজী মারুফ। গত রাতে ডিউটি করে সকালে বাসায় যাবে এমন সময় সকালে ডিউটি করতে আসা আরেক সহকর্মী রাব্বি আমার ভাইকে বলে রাতে ডিউটির সময় কত পাইছিলি, তখন আমার ভাই বলছে সব মিলে ১০০ টাকা হবে। তখন সে আমার ভাইকে বলে এই টাকার ভাগ দে, তখন টাকা দিতে না চাওয়াই সে আমার ভাইকে ছুরি দিয়ে গলায় আঘাত করে। পরে আমার ভাই হাসপাতালে মারা যায়। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। খুনি রাব্বির ফাঁসি চাই। ওই পাম্পের ম্যানেজার সাগর বলেন, সামান্য টাকা নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর রাব্বি ছুরিকাঘাত করেন। যা সম্পন্ন সিসি টিভির ফুটেজে রেকর্ড আছে। এরপর এখান থেকে সে পালিয়ে যায়। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেলতলী কৃষ্ণপুরস্থ এস.কে পেট্রোল পাম্পের কর্মচারী রাব্বি তার সহকর্মী কাজী মারুফকে ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় মারুফের বড় ভাই নাজমুল বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। রাব্বিকে গ্রেফতার করতে আমাদের সার্কেল স্যারসহ কাজ করছে। কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম বার বলেন, ঘটনার রহস্য উদঘাটন করতে ও অভিযুক্ত ব্যক্তির সাথে আর কেও যুক্ত ছিলো কিনা, তাও জানার চেষ্টা চলছে। এ হত্যার ঘটনার পর পুলিশের কয়েকটি টিম আসামিকে গ্রেফতার করতে কাজ করছে। আশাকরি শীগ্রই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হব।

বিনোদন রিপোর্ট:

কখনও সন্তানসমেত স্ত্রীর প্রকাশ্যে আসা, কখনও সাবেক-বর্তমান স্ত্রীর অন্তর্জাল ঝগড়া, আবার কখনও নতুন প্রেমের গুঞ্জন কিংবা অস্ট্রেলিয়া কাণ্ডে আইনি ঝামেলা; গত কয়েক বছর ধরেই বিতর্ক আর সমালোচনার ‘হট টপিক’ হয়ে আছেন ঢালিউড তারকা শাকিব খান। যদিও এসব বিষয়ে তিনি বরাবরই চুপ থাকার চেষ্টা করেন। কিন্তু সবসময় মৌনব্রত পালন সম্ভব হয়ে ওঠে না। যেমন মঙ্গলবার (৯ মে) বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন শাকিব। স্পষ্ট বাক্যে জানিয়েছেন, তাদের সম্পর্কের অধ্যায় সমাপ্ত হয়ে গেছে। সিনেমা কিংবা বাস্তব জীবন, কোথাও তাদেরকে আর একসঙ্গে দেখা যাবে না। শাকিবের এই বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন বুবলীও। সুখী দাম্পত্যের কিছু ঘটনা জানিয়ে অভিনেতাকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বর্তমানের বুবলী হোক কিংবা প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস, উভয় ইস্যুতেই কটাক্ষের তীরে বিদ্ধ হন শাকিব খান। এ কারণে অপু-বুবলীকে ব্যক্তিগত বিষয়গুলোতে চুপ থাকার অনুরোধ জানিয়েছেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তার মতে, ব্যক্তিগত বিষয়গুলো একান্ত নিজেদের মধ্যেই রাখা উচিত। মঙ্গলবার (৯ মে) আমিনবাজারের বাড়িতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিপজল। সেখানেই নানান প্রসঙ্গের মাঝে উঠে আসে চলমান শাকিব-বুবলীর ইস্যুটি। এ সময় শাকিবের জন্য একপ্রকার ঢাল হিসেবে অবতীর্ণ হলেন ডিপজল! বলেছেন, ‘শাকিব যদি আরও বিয়ে করে রাখতে পারে, তাহলে এটা তার ব্যাপার। আর মুসলিম হিসেবে তো চার বিয়ে করা যায়! ইন্ডিয়ান আর্টিস্টরা তো একাধিক বিয়ে করে। অন্য পেশায় যারা আছে, তারাও তো একাধিক বিয়ে করে, তাহলে দোষের কী? তার যথেষ্ট সামর্থ্য আছে বিয়ে করে খরচ দেয়ার। তার ব্যক্তিগত এসব নিয়ে কথা বলা, মাখামাখি, বদনাম বন্ধ করা উচিত। বরং শাকিবকে একটু ভালো পরামর্শ দেয়া উচিত। যাতে তার আরও ভালো কিছু করার থাকে।

অপু-বুবলীর উদ্দেশে ডিপজলের মন্তব্য, অপু-বুবলীর কাছে রিকোয়েস্ট, তোমরা চুপচাপ থাকো। কোনও কিছু হলেই মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করে লোকজনকে জানালে তারা আমাদেরই খারাপ জানবে। চুপ থাকো। নব্বই দশকের শেষ প্রান্তে ঢালিউডে অভিষেক হয়েছিল শাকিব খানের। তবে ইন্ডাস্ট্রিতে তার দাপট শুরু হয় ২০০৬ সালে, কোটি টাকার কাবিন ছবির মাধ্যমে। এই ছবির প্রযোজক ডিপজল। সে কথা স্মরণ করে ডিপজল বলেন, নায়ক শাকিব খান সৃষ্টির পেছনে আমার হাত আছে। তার জন্ম হয়েছে আমার ছবি ‘কোটি টাকার কাবিন’র মাধ্যমে। তার আগেও শাকিব আমার প্রডাকশনের ছবি করেছে। সবমিলিয়ে সে আমার ২০টির বেশি ছবিতে কাজ করেছে। ফিল্মে একজন শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার। সে অনেক কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে।

বলা প্রয়োজন, ২০০৮ সালের ১৮ এপ্রিল অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্ম হয়। সেই ছেলেকে নিয়ে ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ে-সন্তানের খবর প্রকাশ করেন অপু। একই ঘটনা ঘটে বুবলীর ক্ষেত্রেও। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শাকিব-বুবলী। আগের মতো এই বিয়েও থাকে গোপন। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। অনেকটা অপুর কায়দায় ২০২২ সালের সেপ্টেম্বরে সন্তানসহ বিয়ের খবর প্রকাশ্যে আনেন বুবলী। মাধ্যম হিসেবে বেছে নেন ফেসবুক।

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |