মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

মায়ের সঙ্গেই অভিনয় করলেন সারিকার মেয়ে

মায়ের সঙ্গেই অভিনয় করলেন সারিকার মেয়ে

বিনোদন ডেস্ক : মায়ের পথ ধরেই প্রথমবারের মতো অভিনয় করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকার একমাত্র কন্যা স্যাহরিশ। মুজিবুল হকের রচনায় ও বিইউ শুভর পরিচালনায় ‘হ্যালো টিচার’নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটিতে সারিকার ছাত্রীর ভূমিকায় এবং জিয়াউল ফারুক অপূর্বর ভাতিজির ভূমিকায় অভিনয় করেছে ছোট্ট স্যাহরিশ। এরই মধ্যে রাজধানীর উত্তরায় বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের মধ্য দিয়ে কাজ শেষ হয়েছে।মেয়েকে নিয়ে প্রথমবার কোনো নাটকে কাজ করে ভীষণ উচ্ছ্বসিত সারিকা। তিনি বলেন, ‘গেল ২৪ মে আমার মেয়ে স্যাহরিশ প্রথমবারের মতো অভিনয় করেছে। দিনটি ছিল আমার জন্য বেশ স্পেশাল।

মেয়ের অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘স্যাহরিশের অভিনয়ে আগ্রহ অনেক আগে থেকেই। যেহেতু এ নাটকে আমার সহশিল্পী অপূর্ব, সে আমার খুব ভালো একজন বন্ধু। আবার শুভও আমার বন্ধু। যে কারণে এই নাটকে আমি স্যাহরিশকে অভিনয়ের অনুমতি দেই। সারিকা বলেন, ‘প্রথম দৃশ্যে যখন অভিনয় করে স্যাহরিশ, আমরা সবাই বিস্মিত হয়ে যাই যে এত চমৎকার অভিনয় করেছে। আমরা সবাই তার অভিনয়ে মুগ্ধ। নাটকে আমার মেয়ে আমারই ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছে। এখন সত্যিই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি নাটকটি প্রচারের। উল্লেখ্য, বিইউ শুভর পরিচালনায় গেল বছর অপূর্ব ও সারিকা ‘পালিয়ে বিয়ে’ ও ‘হ্যালো ম্যাডাম’ নাটকে অভিনয় করেছিলেন। চলতি বছরে সারিকা অভিনীত আলোচিত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রুলিন রহমানের ‘জয়াপতি তেলেসমাতি’।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |