মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

দেশের প্রেক্ষাগৃহে কোরিয়ান সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে কোরিয়ান সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে কোরিয়ান সিনেমা

বিনোদন ডেস্কঢ়: বাংলাদেশে দক্ষিণ কোরিয়ান সিনেমা-সিরিজের দর্শক দিন দিন বেড়েই চলছে। এবার সেসব দর্শকের কথা বিবেচনায় রেখে দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘৬/৪৫’। আগামীকাল শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। একটি লটারির টিকিটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। এতে দেখা যাবে, দক্ষিণ কোরিয়ার এক সৈন্য টিকিটটি খুঁজে পান, তবে সেটি উত্তর কোরিয়ায় উড়ে যায়; ঘটনাক্রমে দেশটির এক সৈন্যের হাতে পড়ে।গত বছরের ২২ আগস্ট মুক্তিপ্রাপ্ত কমেডি ঘরানার সিনেমাটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

দর্শকপ্রিয়তার পাশাপাশি বেশ কয়েকটি পুরস্কারও বাগিয়েছে সিনেমাটি। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত তুমুল আলোচিত দুই কোরিয়ান সিনেমা ‘ওল্ড বয়’ ও ‘মেমোরিজ অব মার্ডার’ বাংলাদেশি দর্শকদের মধ্যেও আলোড়ন তুলেছিল। পরে ‘মিরাকল ইন সেল নম্বর সেভেন’, ‘ট্রেন টু বুসান’ুএর মতো সিনেমার বদৌলতে কোরিয়ান সিনেমা কট্টর ভক্তদের ছাপিয়ে সাধারণ দর্শকের মধ্যেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ২০২০ সালে অস্কারে বাজিমাত করেছে বং জুন-হোর ‘প্যারাসাইট’; অস্কারের ইতিহাসে প্রথমবারের মতো অুইংরেজিভাষী কোনো চলচ্চিত্র সেরার পুরস্কার ঘরে তোলে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |