বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

ময়মনসিংহে দাপিয়ে বেড়াচ্ছে অর্ধশত কিশোরগ্যাং,থানায় মামলা

ময়মনসিংহে দাপিয়ে বেড়াচ্ছে অর্ধশত কিশোরগ্যাং,থানায় মামলা

আব্দুল্লাহ আল কাওছার মামুন : ময়মনসিংহ শহরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে উঠতি বয়সের কিশোররা।

নারীদের উত্ত্যক্তকরণ থেকে করে চুরি, ছিনতাই, মাদক বহন, মাদক ব্যবসা, অপহরণসহ এমনকি হত্যাকাণ্ডেও রয়েছে তাদের সম্পৃক্ততা। এলাকাভিত্তিক ছোট-বড় গ্যাং তৈরি করে দলগতভাবে এসব অপরাধ কর্ম করে বেড়াচ্ছে এসব সন্ত্রাসীরা।

ময়মনসিংহ শহরে ৫০টির অধিক কিশোর অপরাধী গ্যাংসহ প্রায় তিন শতাধিক উচ্ছৃঙ্খল কিশোর দাপিয়ে বেড়াচ্ছে পুরো ময়মনসিংহ শহর । এদের উৎপাতে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো শহরের মানুষ।

উঠতি বয়সের এসব মাস্তানদের পাশাপাশি ময়মনসিংহে সন্ত্রাসী ও টপটেররদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এসব সন্ত্রাসীদের হাতে রয়েছে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র। শহরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় ইতিপূর্বে সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে পুলিশসহ বেশ কয়েকটি আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থা এসব মাস্তানদের তালিকা প্রস্তুত করছে।

এদিকে ময়মনসিংহ শহরে সন্ত্রাসীদের তালিকা প্রস্তুতের পর গ্রেফতারের ভয়ে বিশেষ অভিযানের আশঙ্কায় সন্ত্রাসী ও টপটেরররা ময়মনসিংহ শহরের আশপাশ এলাকাকে নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে।
গত ১৭/৫/২০২৩ ইং তারিখ শহরের টাউন হল মোড়ে শাকিল (২৩) নামের এক ছাত্রকে ভ্যাটারী চালিত অটো রিকসা থেকে নামিয়ে পিটিয়ে টাকা- পঁয়সা নিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও প্রতিদিনের কাগজের হাতে আসছে ।

ভুক্তভোগী শাকিল বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় তাদের বিরুদ্ধে গতকাল (৭ জুন) ২০২৩ ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। (আজ ৮ জুন ) মামলাটি থানা পুলিশ রেকর্ড করেন । মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন।

আহত শাকিল বলেন,আমাকে গাড়ী থেকে নামিয়ে পিটিয়ে টাকা নিয়ে যায়। এখন হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলবে। আমি তাদের ভয়ে বাসা থেকে বের হতে পারছিনা।

শাকিল আরও বলেন, কিশোর গ্যাং লিডার
সালেহীন রুহান ওরফে মনিসহ ১৫/২০ এ ঘটনা ঘটায়।
সালেহীন রুহান ওরফে মনি ময়মনসিংহ  শহরের সি কে ঘোষ রোডের হারুন টাওয়ারের মালিক  হারুনের পুত্র। এবিষয়ে সত্যতা জানতে তার মোবাইল ফোনে বার বার কল করা হলেই তিনি রিসিভ করেননি ।

এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান,আমার কাছে একটি ভিডিও আসছে, যাচাই বাছাই করছি। সালেহীন রুহান ওরফে মনিসহ ৮/১০ জনের নামে আজ একটি মামলা হয়েছে। গ্রেফতারের অভিযান চলছে। তিনি বলেন,অপরাধী যেই হোক কোন ছাড় নয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |