রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন
তাসনীমুল হাসান মুবিন, নজরুল বিশ্ববিদ্যালয় : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার সরকার। বৃহস্পতিবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ২২(৫) ধারা মোতাবেক পরবর্তী ২ বছরের জন্য ড. তপন কুমার সরকারকে চারুকলা অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক তিনি সম্মানী ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।