বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

ত্রিশালে প্রাইমারী স্কুলের টয়লেটে আটক রেখে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা’ থানায় অভিযোগ

ত্রিশালে প্রাইমারী স্কুলের টয়লেটে আটক রেখে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা’ থানায় অভিযোগ

নিজস্ব সংবাদদাতা: ত্রিশালে এক নারীকে গণধর্ষণের চেষ্টার ব্যর্থ হয়ে চিকনা মনোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের ভিতরে আটকে রেখে নির্যাতন চালিয়েছে স্থানীয় কয়েকজন ।

ঘটনাটি ২৯ জুন ঈদের দিন রাত অনুমান ৯ টায়। স্থানীয় সিরাজ মিয়া,ইয়াকুব আলী, কালা মিয়া ও ভুট্টা কে আসামি করে ত্রিশাল থানায় ভিকটিম নিজেই অভিযোগ দায়ের করেন।

ভিকটিম নিজেই গত ৩০ জুন (ঈদের দিন) রাতে এমন অভিযোগ এনে ওই নারী ত্রিশাল থানায় মামলা করতে গেলে থানার ডিউটি অফিসার অভিযোগ রেখে বিদায় দেন। ৩০ জুন এসআই আসাদ ঘটনাস্থলে তদন্তে যান । ভিকটিমের বক্তব্য লিপিবদ্ধ করেন।

ওই নারীর দাবি, ২৯ জুন রাতে তার বাবার বাড়ি অনুমান ৮.৩০ মিনিটে মোবাইলে টাকা লোড করতে দোকানে যাওয়ার পথে সিরাজ মিয়া,ইয়াকুব আলী, কালা মিয়া ও ভুট্টা তাকে মুখ চেপে ধরে গামছা দিয়ে মুখ বেঁধে চিকনা মনোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমে তালা মেরে রাখেন।

অনুমান রাত ১১ টায় পালাক্রমে গণধর্ষণের চেষ্টা চালায়। ভিকটিমকে রাত প্রায় ২ ঘটিকা পর্যন্ত স্কুলের টয়লেটে আটকে রাখে। স্থানীয় লোকজন চলাফেরা থাকায় তাকে ফেলে পালিয়ে যায়।

জোহরা ইয়াসমিন কল্পনা বলেন, ঘটনার ৪ দিন হলো অভিযোগ দিলাম কোন মামলা হয়নি। আমাদের এখন হুমকি দিচ্ছে।

এ বিষয়ে ত্রিশাল থানার এসআই আসাদ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তও করেছি। আমি ঈদের ছুটিতে যাচ্ছি। এখন দায়িত্বে তদন্ত স্যার। ৪ দিনেও কেন মামলা হয়নি জানতে চাইলে তিনি বলেন,মামলা নেওয়ার দায়িত্ব একমাত্র ওসি স্যারের। উনার সাথে কথা বলুন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |