মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

২২ বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত বিষয়ের ভর্তি পরীক্ষা ১০ থেকে ১৯ জুলাই

২২ বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত বিষয়ের ভর্তি পরীক্ষা ১০ থেকে ১৯ জুলাই

২২ বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত বিষয়ের ভর্তি পরীক্ষা ১০ থেকে ১৯ জুলাই

মনির হোসেন, জবি প্রতিনিধি : ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত বিষয়ের ভর্তি পরীক্ষা চলতি মাসের ১০ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলবে। ইতোমধ্যে গুচ্ছের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর বিশেষায়িত বিষয়ের পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

গুচ্ছ ভর্তির ওয়েবসাইটেও এ সময়সূচি প্রকাশ করা হয়েছে। ভর্তি কার্যক্রম স্ব স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পন্ন করবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার বিষয়টি নিশ্চিত করেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ভর্তি পরীক্ষা ১০ থেকে ১২ জুলাই, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভর্তি পরীক্ষা ১১ ও ১২ জুলাই এবং চারুকলা বিভাগের পরীক্ষা ১২ জুলাই অনুষ্ঠিত হবে। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও স্থাপত্য বিভাগে ১৪ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ১৫ জুলাই, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ১৬ জুলাই, সংগীত এবং নাট্যকলা বিভাগে ১৭ ও ১৮ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষা ১৭ জুলাই এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে ১৮ ও ১৯ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ জুলাই, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২ জুলাই, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩ জুলাই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগের ভর্তি পরীক্ষা ১৪ ও ১৫ জুলাই অনুষ্ঠিত হবে।

এর আগে ২০ থেকে ২৭ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর বিভাগ পছন্দকরণের সময় বিশেষায়িত বিষয়গুলো অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীরা এসব বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেন। প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসেবে ভর্তি পরীক্ষার্থীদের ৩০০ টাকা ফি দিতে হয়েছে। এবার ভর্তি কার্যক্রম তিন ধাপে শেষ করার পরিকল্পনা রয়েছে গুচ্ছভর্তি পরীক্ষা কমিটির। ভর্তি প্রক্রিয়ার সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২০ থেকে ২৪ জুলাই, দ্বিতীয় ধাপে ২৮ থেকে ৩০ জুলাই এবং তৃতীয় ধাপে ৩ থেকে ৫ আগস্ট ভর্তি নেওয়া হবে।

পরে ১০ আগস্ট থেকে নতুন শিক্ষাবর্ষে পাঠদান শুরু হবে। এ বছর ২২ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে (বিজ্ঞান) পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ, বি ইউনিটে (মানবিক) পাসের হার ৫৬ দশমিক ৩২ শতাংশ, সি ইউনিটে (ব্যবসায় অনুষদ) পাসের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |