মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজকে নিয়ে একটি সংবাদ প্রচার করে ভারতের একটি অনলাইন সংবাদমাধ্যম। সেই খববের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন অভিনেতার স্ত্রী পরীমণি। মূলত, রবিবার (৩০ জুলাই) তার স্বামী শরিফুল রাজের আইফোন কলকাতার নন্দন চত্বর থেকে পকেটমার হয়ে যায়। অন্যান্য গণমাধ্যমের মতো এই খবরটি প্রকাশ করে ‘দ্য ওয়াল’ নামের একটি নিউজ পোর্টাল।
প্রকাশিত খরবের লিল্ক পোর্টালটির অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয় স্বাভাবিকভাবেই। সেখানে হ্যাশট্যাগ দিয়ে পরীমণির নাম দেওয়া হয়। সেটির একটি স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন পরীমণি। যদিও খবরে ব্যবহৃত রাজের চেহারা কফিন দিয়ে ঢেকে দিয়েছেন।
ক্যাপশনে পরীমণি লিখেছেন, এই লোকের (রাজ) ফোন চুরির নিউজের সঙ্গে আমারে (আমাকে) হ্যাশট্যাগ দেওয়ার কী হইলো (হলো)। চুরি কি আমি করছি (করেছি)? এখানে অন্তত আমাকে ছেড়ে দিতে পারতেন।
কলকাতায় চলমান পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে পকেটমারের কবলে পড়েন শরিফুল রাজ। এরপর তিনি নাকি পরীমণির সঙ্গে যোগাযোগও করেছিলেন।
প্রসঙ্গত, কয়েকমাস ধরেই এক ছাদের নিচে থাকছেন না পরীমণি-রাজ। তবে পরীর দাবি, এমনিতে রাজ তার খবর নেন না। প্রয়োজন পড়লে যোগাযোগের চেষ্টা করেন।