মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
মোহাম্মদ রাজীব, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) অর্থ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুদ্র ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যরা। রোববার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রথমে সমাবেশ এবং পরে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
সমাবেশ কর্মসূচিতে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের সঞ্চালনায় দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস বলেন, যেই সংবাদটি প্রকাশ করা হয়েছিলো সেখানে সাংবাদিকের ব্যক্তিগত কোনো বক্তব্য ছিল না। তারই প্রেক্ষিতে প্রশাসন যেভাবে বহিষ্কার করেছে তা কোন আইন সমর্থন করে না।
দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মীর শাহাদাত হোসেন বলেন, সাংবাদিক রুদ্র ইকবালকে কোন আইনে বহিষ্কার করেছে তা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেরাই জানেন না। বরং ইকবাল বিভিন্ন সময়ে প্রশাসনের বিরুদ্ধে যেসকল প্রতিবেদন প্রকাশ করেছেন এখানে শুধুমাত্র তারই প্রতিশোধ নেয়া হয়েছে।
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ বলেন, সংবাদকর্মীরা সমাজকে সঠিক পথে পরিচালনার জন্য কাজ করে যায়। ইকবাল কোন অপরাধ করেননি।
তিনি শুধুমাত্র সংবাদ প্রচার করেছেন। কিন্তু উপাচার্য ক্ষোভের বশবর্তী হয়ে প্রতিশোধ নিয়েছেন। দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মহিউদ্দিন মাহি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ভুল করেছে সে ভুলের দায় তারা স্বীকার করতে চায় না। তারা শুধু একটা কথাই বলে ‘উচ্চ পর্যায়ের সভা’।
কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনে উচ্চ পর্যায়ের সভা বলে কোনো কাঠামো নেই। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সময়ের আলোর প্রতিনিধি এবিএস ফরহাদ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মঈনুদ্দিন ইরফান, দৈনিক শেয়ার বিজের প্রতিনিধি শাহীন আলম, মানবজমিনের প্রতিনিধি সাঈদ হাসান, মানবকণ্ঠের প্রতিনিধি জুবায়ের রহমান, ভোরের ডাকের প্রতিনিধি রকিবুল হাসান, দেশ রূপান্তরের প্রতিনিধি নাঈমুর রহমান রিজভী, খোলা কাগজের প্রতিনিধি হাছিবুল ইসলাম সবুজ, আমার বার্তার প্রতিনিধি চৌধুরী মাসাবিহ, কালবেলার প্রতিনিধি আবু শামা, প্রতিদিনের কাগজের প্রতিনিধি মোহাম্মদ রাজীব, দেশের কন্ঠের প্রতিনিধি তোফাজ্জল হোসাইন, আজকের দৈনিকের প্রতিনিধি তুষার ইমরান, নয়া শতাব্দীর প্রতিনিধি তানভীর সালাম অর্ণব, দৈনিক অ ধিকারের প্রতিনিধি আনিসুর রহমান, চ্যানেল ওয়ানের অনলাইন প্রতিনিধি ফারিহা জাহান, ডাকঘরের প্রতিনিধি শাহিন ইয়াসার, রাইজিং বিডি প্রতিনিধি নাভিদ, অধিকারপত্রের প্রতিনিধি জাহিদসহ অন্যান্যরা।