মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

বিসিএসে কুবিয়ানদের সাফল্যের হাতছানি, ক্যাডার হয়েছেন ১৩ জন

বিসিএসে কুবিয়ানদের সাফল্যের হাতছানি, ক্যাডার হয়েছেন ১৩ জন

বিসিএসে কুবিয়ানদের সাফল্যের হাতছানি, ক্যাডার হয়েছেন ১৩ জন

মোহাম্মদ রাজীব, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে এবছর ৪১তম বিসিএসে মোট ১৩ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে শিক্ষা ক্যাডার পেয়েছেন ৮ জন, প্রশাসন ক্যাডার পেয়েছেন ২ জন, পরিবার পরিকল্পনা ক্যাডার পেয়েছেন ২ জন এবং পুলিশ ক্যাডার পেয়েছেন ১ জন। সম্প্রতি প্রকাশিত ৪১ তম বিসিএসের ফলাফল প্রকাশে এমন চিত্র দেখা যায়। বিসিএসে কুবিয়ানদের এমন সাফল্যে আনন্দিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার।

জানা যায়,কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয়বারের মতো পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন লোক প্রশাসন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মো: ইমাম হোসেন, প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন একই বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ডিম্পলি পুতুল এবং অর্থনীতি নবম ব্যাচের শিক্ষার্থী জাহিদ ইলিয়াস। শিক্ষা ক্যাডাররের জন্য সুপারিশপ্রাপ্তরা হলেন ব্যবস্হাপনা শিক্ষা বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী ইরফান আহমেদ,পরিসংখ্যান বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী সুমি সরকার, বাংলা বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী সোনিয়া সুলতানা লাকি, অর্থনীতি বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী লোকমান হোসাইন, একই বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী আফসানা ঝর্ণা এবং সোলাইমান হোসাইন, গনিত বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ওলি আহমেদ রায়হান এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ফজলে রাব্বি।

এছাড়াও পরিবার পরিকল্পনা ক্যাডারের জন্য সুপারিশপ্রাপ্তরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসাইন তপন এবং আইসিটি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী নাজমুল রাসেল।

পুলিশ ক্যাডারে মনোনীত মো. ইমাম হোসেন তার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, অন্যান্য যেকোন চাকুরির মতোই বিসিএস একটি দায়িত্ব। সৃষ্টিকর্তা হয়তো আমাকে এটার জন্য উপযুক্ত মনে করেছেন, তাই আমাকে নির্বাচিত করেছেন। আমি পুলিশ ক্যাডারে মনোনীত হয়েছি। তাই আমার মূল দায়িত্ব থাকবে দেশমাতৃকার সেবায় নিজেকে সর্বদায় নিয়োজিত রাখা। দেশ ও জনগনের সেবা করার মাধ্যমে আমি আমার আত্মীক ও মানসিক প্রশান্তি লাভ করতে চাই। সেজন্য যেকোন ত্যাগ স্বীকার করতে আমি সর্বদা প্রস্তুত।

এর আগে বৃহস্পতিবার (৩ অগাস্ট) ৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এবারের ৪১তম বিসিএস পরীক্ষায় ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন পদে ক্যাডার হিসেবে সুপারিশ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |