মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বহুল প্রচারিত ও জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রতিদিনের কাগজ’র প্রধান প্রতিবেদক হিসেবে পদোন্নতি পেলেন ক্রাইম বিভাগের চীফ মোর্শেদ মারুফ। এছাড়াও ক্রাইম বিভাগের প্রধান হিসেবে মোঃ রহমত উল্যাহ, গাজীপুরের নিজস্ব সংবাদদাতা আসাদুজ্জামান তুহিন উপ-সম্পাদক (প্রশাসন) এবং বিশেষ প্রতিবেদক শাহ আলম সাগর নগর সম্পাদক (ঢাকা) হিসেবে নিয়োগ পেলেন।
শনিবার (১২ আগস্ট) বিকালে পত্রিকার প্রধান কার্যালয়ে এক জরুরি বৈঠকে এ সকল সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিদিনের কাগজ’র বার্তা সম্পাদক মোঃ আবু তাহের এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পত্রিকার প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক, নির্বাহী সম্পাদক মতিউর রহমান, প্রধান প্রতিবেদক মোর্শেদ মারুফ, ক্রাইম চীফ মোঃ রহমত উল্যাহ, নগর সম্পাদক (ঢাকা) শাহ আলম সাগর, মফস্বল সম্পাদক জোনাব আলী, উপ-সম্পাদক (প্রশাসন) আসাদুজ্জামান তুহিন, প্রশাসনিক কর্মকর্তা রিমা ইসলাম, বিজ্ঞাপন ম্যানেজার মোরশেদ মৃধাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।