মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

এক দফা দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের আমরণ গণঅনশন কর্মসূচি

এক দফা দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের আমরণ গণঅনশন কর্মসূচি

এক দফা দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের আমরণ গণঅনশন কর্মসূচি

জাহিদ হাসান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ : এক দফা দাবিতে আমরণ গণ অনশনে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (২০ আগস্ট), দুপুর ২:৩০ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ অনশণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নির্ধারিত সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণের সুযোগের দাবি তুলে ধরেন।

এর আগে গত ১৬ ও ১৭ আগস্ট এক দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ ও বিক্ষোভ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় পর্যায়ক্রমে একাধিকবার সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সাথে বৈঠক করে শিক্ষার্থীদের প্রতিনিধিদল।

পরবর্তীতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জরুরী বৈঠকে বসেন সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য, অধ্যক্ষ, ইডেন মহিলা কলেজ। বৈঠক শেষে তিনি বলেন আলোচনা অসম্পূর্ণ থাকায় রবিবার পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

এদিন আলোচনা শেষে এক দফা দাবি পূরণ না হলে রবিবার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ গণ অনশনের বসার ঘোষণা দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে আজ তারা এই গণঅনশন কর্মসূচি আয়োজন করেছে।

অনশনরত শিক্ষার্থীরা বলেন, “পরবর্তী বর্ষে উত্তীর্ণের জন্য নির্ধারিত সিজিপিএ থেকে সামান্য কম পাওয়ায় অথবা দুই বিষয়ের বেশি অকৃতকার্য হওয়ায় শতাধিক শিক্ষার্থী পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে পাচ্ছে না। আবার আমরা পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষের জন্য প্রস্তুতি নেই। কিন্ত রেজাল্ট বিলম্বের জন্য উক্ত সময়ের মধ্যে নতুন বর্ষের ইনকোর্স ও টেস্ট পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে পূর্ববর্তী বর্ষের রেজাল্ট প্রকাশিত হলে অনেক শিক্ষার্থী জানতে পারে তারা পরবর্তী বর্ষে উত্তীর্ণ হইনি। এমতাবস্থায় অপর্যাপ্ত সময়ের জন্য পুনরায় পূর্ববর্তী বর্ষের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হয়না। এভাবে শতশত শিক্ষার্থীর পড়াশোনা পিছিয়ে যাচ্ছে। তাই নির্ধারিত সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণের সুযোগের দাবিতে আমাদের এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।”

প্রসঙ্গত, সাত কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষা শেষে রেজাল্ট প্রকাশের জন্য বিভাগভেদে ৩ থেকে ৯ মাস পর্যন্ত সময় লেগে যায়। দ্রুত রেজাল্ট প্রকাশের দাবিতে এর আগেও একাধিকবার সাত কলেজের শিক্ষার্থীদেরা রাস্তা অবরোধ করে আন্দোলন ও বিক্ষোভ করেছে। এসব সময়ে কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করলেও এখনো মেলেনি সমাধান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |