মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

নোবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৯ আগস্ট

নোবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৯ আগস্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস আগামী ২৯ আগস্ট শুরু হবে।

রাজু মিয়া, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস আগামী ২৯ আগস্ট শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর (অ. দা.) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছভুক্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী বিষয়প্রাপ্ত হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভুক্ত অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করেছে এবং যারা চূড়ান্ত মেধা তালিকায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিষয়প্রাপ্ত (মেধাতালিকা ও কোটা) হয়েছে সেসকল শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২৭-২৮ আগস্ট তারিখের মধ্যে সম্পন্ন হবে।

চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (https://admission.nstu.edu.bd) শিক্ষার্থীদের (বিষয়প্রাপ্ত) নিজ নিজ প্রোফাইলে লগইন করে প্রাথমিক ফি বাবদ ইতোপূর্বে জমাকৃত ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা বাদে বাকি ভর্তি ফি ২৮ আগস্ট তারিখের মধ্যে জমা দিতে হবে এবং অনলাইনে আবেদন ফরম পূরণ করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ফি জমা করতে না পারলে ভর্তি বাতিল করা হবে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |