মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
মোস্তফা কামাল, চবি প্রতিনিধি : ১২ দফা দাবি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী হলে তালা দিয়েছে শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের একাংশের নেতাকর্মীরা। সোমবার (২৮ আগস্ট) তারা হলের প্রশাসনিক কক্ষে তালা দিয়ে হলের সামনে অবস্থান নেন।
হলের আবাসিক শিক্ষার্থী মুনতাসীর সিয়াম বলেন, অনেকদিন হলো আমাদের হলে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। প্রভোস্টকে বারবার বলার পরও এই সমস্যাগুলোর কোনো সমাধান হয় নি। যার কারণে, আমরা হল ফটকে তালা ঝুলাতে বাধ্য হয়েছি। হলের আবাসিক শিক্ষার্থী ওহিদুল ইসলাম বলেন, ১২ দফা দাবিতে আমরা হলের মূল ফটকে তালা ঝুলিয়েছি। আমাদের দাবি পূরণ হলে আমরা ফটক খুলে দিব। আন্দোলনকারীদের দাবিগুলো হলো-
১. ডাইনিং এবং ক্যাফেটেরিয়ার খাবারের খুবই বাজে অবস্থা। দ্রুত ব্যবস্থা নিয়ে এর মান বৃদ্ধি করতে হবে।
২. হলের অনেক রুমে খাট, টেবিল, চেয়ার ও আলমারির সংকটের দ্রুত নিরসন করতে হবে। ৩. হলে পর্যাপ্ত সুপীয় পানির সংকট রয়েছে। দ্রুত তা দূর করতে হবে। ৪.দীর্ঘদিন ধরে চলা হলের রাস্তার সংস্কার কর্মকাণ্ডের দ্রুত সমাপ্ত করতে হবে। ৫. হলের ওয়াফাই ঠিকমতো চলে না। নিরবিচ্ছিন্ন ওয়াইফাই সংযোগের ব্যবস্থা করতে হবে। ৬. হলের ওয়াশরুমের সমস্যার দ্রুত সমাধান করতে হবে। ৭. পুরাতন এক্সটেনশন ভবনে শিক্ষার্থীদের জীবনের হুমকি রয়েছে। তাই নতুন এক্সটেনশন নির্মাণ করতে হবে। ৮. টিভির রুমের বেঞ্চ ও গেস্ট রুমের সোফার সংকট নিরসন করতে হবে। ৯. হলের পানির হাউজ ব্যবহারের উপযোগী করতে হবে।
১০.সোহরাওয়ার্দী হলের মাঠের সংস্কার এবং দ্রুত খেলাধুলার সরঞ্জামের অপ্রতুলতা নিরসন করতে হবে। ১১. শিক্ষার্থীদের চলাচলের নিরাপত্তার জন্য হলের সামনের রাস্তায় স্পীড ব্রেকার দিতে হবে। ১২. রিডিং রুমে পর্যাপ্ত বই, চেয়ার, টেবিল ও নিরবচ্ছিন্ন আলো ও ফ্যানের ব্যাবস্থা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে হলের প্রভোস্ট ড. শিপক কৃষ্ণ দেব নাথ বলেন, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।